বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর জানাজা নামাজের স্থান পরিবর্তন করা হয়েছে।

তিনি বলেন, সর্বসাধারণের সুবিধার্থে তার জানাজা আগামীকাল ২৭ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে।

নামাজে জানাযা শেষে তার লাশ বনানীস্থ আর্মি কবরস্থানে দাফন করা হবে। নামাজে জানাযা ও লাশ দাফনে অংশগ্রহণের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণকে অনুরোধ করা হলো।

এআর