বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে বোমা হামলার মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
সোমবার সকাল ১১টায় জাতীয় জাতীয় প্রেস ক্লাবের মাঠে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা এ আহবান জানান।
বিএফইউজের সহ সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিএফইউজের সাবেক সভাপতি ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক রুহুল আমিন গাজী, বিএফইউজের মহাসচিব এম এ আজিজ,বিএফইউজের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার, সাবেক সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাংবাদিক নেতা মোঃ মোদাব্বের হোসেন, এ কে এম মহসীন, হারুন জামিল, মীর আহম্মদ মীরু, শহীদুল ইসলাম, শাহীন হাসনাত, আকন আবদুল মান্নান, জসিম উদ্দিন, খন্দকার আলমগীর, শাজাহান সাজু, খন্দকার গোলাম আজাদ, সাইমন কামালি, সাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, কামাল আহমদ, আয়াত উল্লাহ, এইচ এস আলামিন প্রমুখ।
একে





