জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার (০১ জানুয়ারি) দুই বছরের জন্য চুক্তিতে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
আগামী ৫ জানুয়ারি থেকে রহমাতুল মুনিমের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।
প্রজ্ঞাপন অনুযায়ী ৬ জানুয়ারি থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রহমাতুল মুনিম (পরিচিতি নম্বর ২২২৫) এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
রহমাতুল মুনিম বর্তমান এনবিআর চেয়ারম্যানের দায়িত্বে থাকা মোশারফ হোসেন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। মোশারফের চাকরির মেয়াদ ২ জানুয়ারি শেষ হবে। তথ্য সূত্র- ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)।
এমবি





