জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের দেয়া কেয়ারটেকার ফর্মুলা এখন বিশ্বব্যাপী সমাদৃত বলে মন্তব্য করেছেন সাবেক শিবির সভাপতি ও জামায়াতের রমনা থানা আমির ড. রেজাউল করিম।
ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় অধ্যাপক গোলাম আযম যে নির্দলীয় কেয়ারটেকার সরকার ব্যবস্থার ফর্মুলা বাংলাদেশে এনেছিলেন তা এখন বাস্তবতার আলোকে আরো বেশি প্রয়োজন হয়ে পড়েছে। এর চেয়ে ভাল কোন ফর্মুলা এখন পর্যন্ত কেউ বাংলাদেশে দিতে পারেনি।
শাখা সভাপতি রেজাউল হক রিয়াজ এর সভাপতিত্বে ও সেক্রেটারি এম শামিমের পরিচালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরী সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অফিস সম্পাদক সোহেল রানা মিঠু, বিতর্ক সম্পাদক তসলিম আলম, প্রচার সম্পাদক আবদুল কাদের ও হাফিজুর রহমান প্রমুখ।
কেএইচ





