আগামীকাল বৃহস্পতিবার আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের ইশতিহার ঘোষণা করবেন ঢাকা সিটি করপোরেশন উত্তরের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল।
আজ বুধবার দুপুর সাড়ে ৩ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে তার পক্ষ থেকে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে গুলশান তেজগাঁও লিংকরোডের র্যাগনাম টাওয়ারে ঢাকা সিটি করপোরেশন উত্তরের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল নির্বাচনী ইশতিহার জানাবেন।
এমএইচ/এসএইচ





