২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বিএনপির দুই নেতা।

তারা হলেন- যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান এবং সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, ‘২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে ম্যাডাম (খালেদা জিয়া) শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতার পর তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। আর এ বিষয়টি নিয়েই বৈঠক হয়েছে।’

এমএইচ