রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, সমবেদনা জানানোর নামে নতুন করে ষড়যন্ত্র করতে ও উস্কানি দিতে মুন্সিগঞ্জ যাচ্ছেন খালেদা জিয়া।
বুধবার দুপুরে রাজধানীর গণগ্রন্থাগার সেমিনার হলে বঙ্গমাতা পরিষদ ঢাকা মহানগর শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুজিবুক হক বলেন, লঞ্চ ডুবেছে বেশ কয়েকদিন আগে আর খালেদা জিয়া আজ যাচ্ছেন মুন্সিগঞ্জ নিহতের পরিবারকে সমবেদনা জানাতে। তিনি এতদিন কোথায় ছিলেন? আসলে তিনি সমবেদনা জানাতে নয়, নতুন করে ষড়যন্ত্র করতে এবং উষ্কানি দিতে যাচ্ছেন।
তিনি বলেন, এখন দেশে কোন খাদ্যের অভাব নেই। অতিরিক্ত খাদ্য মজুদ আছে। দেশে কোন মঙ্গা নেই, খরা নেই। এজন্য খালেদা জিয়ার হিংসা হচ্ছে।তাই সে এখন স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে দেশে নতুন ষড়যন্ত্র করছে।
সংগঠনের উপদেষ্টা হাসান জামিল সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, সোহেলী পারভিন মনি প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
রাজনীতি
নতুন উস্কানি দিতে মুন্সিগঞ্জ যাচ্ছেন খালেদা: রেলমন্ত্রী
রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, সমবেদনা জানানোর নামে নতুন করে ষড়যন্ত্র করতে ও উস্কানি দিতে মুন্সিগঞ্জ যাচ্ছেন খালেদা জিয়া। বুধবার দুপুরে রাজধানীর গণগ্রন্থাগার সেমিনার হলে বঙ্গমাতা পরিষদ ঢাকা মহানগর শাখা





