রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ৩ জন শিবির কর্মীকে আটক করার দাবি করেছে পুলিশ। মিছিলের প্রস্তুতি নেয়ার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানিয়েছে নয়াটোলা পুলিশ ফাঁড়ি। আটককৃতদেরকে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
নয়টোলা পুলিশ ফাড়ির ইনচার্জ জামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- জুনায়েদ (২৫), এস. এম. মামুনুর রশীদ (২৪) ও মুমিনুল ইসলাম (২৪)।
ফাঁড়ি ইনচার্জ জামিনুর জানান, ৫/৭ জনের ছোট একটি দল মিছিলের প্রস্তুতি নেয়ার সময় এই ৩ জনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন। আটককৃতরা শিবির কর্মী বলে দাবি করেন তিনি। আটকের পর তাদেরকে সারোয়ার আলমের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়।
জেইউ/এসএমএ





