জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ মন্তব্য করেছেন- এ সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে বিরোধী দল হিসেবে বাইরে আমাদের মুখ দেখানো খুবই কষ্টকর ।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
এসময় সংসদে সভাপতিত্বে করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
কাজী ফিরোজ রশীদ বলেন, আমরা বিরোধী দল হিসেবে সংসদকে কার্যকর করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এজন্য স্পিকারের সহযোগিতা ও প্রধানমন্ত্রীর সহানুভূতি প্রয়োজন।
তিনি আরও বলেন, আমরা সংখ্যায় যত কমই হই না কেন, বিরোধী দল হিসেবে যেন যথাযথ মর্যাদা পাই সেটা দেখবেন। কিন্তু কয়েকদিন আগে দশম সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি গঠন করা হলো। অথচ কোনো কমিটিতেই জাতীয় পার্টির কোনো সদস্যকে সভাপতি করা হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক। বিরোধী দল হিসেবে আমাদের নেতা-কর্মীদের মনোক্ষুণ্ণ হয়েছে। এ অবস্থায় মানুষ আমাদের সত্যিকারের বিরোধী দল মনে করতে চায় না।
ফিরোজ রশীদ বলেন, জাতীয় পার্টির সৃষ্টি উপজেলা নির্বাচন, সেই উপজেলা নির্বাচনেই আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছি, শুধুমাত্র বিরোধী দল হিসেবে সাম্প্রতিক ভূমিকার কারণেই।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
'বিরোধী দল হিসেবে মুখ দেখানো কষ্টকর'
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ মন্তব্য করেছেন- এ সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে বিরোধী দল হিসেবে বাইরে আমাদের মুখ দেখানো খুবই কষ্টকর । মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।





