লালমনিরহাটে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলায় দেয়া যাবজ্জীবন সাজা প্রত্যাহার ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। 

শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিন করতে চাইলে কিছুদুর যেতেই পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশি বাঁধায় বিক্ষোভ মিছিলটি সেখান থেকে ফিরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে করে।

জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, জেলা যুবদলের সাধারন সম্পাদক মফিজুর রহমান জিএস বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লিমন, সহ সাংগঠনিক সম্পাদক আলআমীন সিদ্দিক, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ প্রমূখ।

নুরনবী/এমআর