বৃহস্পতিবার বৈঠকে বসছে কেন্দ্রীয় ১৪ দল। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ বুধবার ১৪ দলের দপ্তর সমন্বয়ক মৃণাল কান্তি দাসের সই করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সবাইকে বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
[b]ঢাকা, ২২ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// কেএইচ[/b]