৫ জানুয়ারির নির্বাচন এ দেশের জন্য অনিবার্য ছিল। এই সরকার ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছে। সুতরাং মধ্যবর্তী নির্বাচনের কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।
সোমবার বিকালে গাইবান্ধায় শহীদ মিনার চত্বরে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় আওয়ামী লীগ সরকার পিছিয়ে পড়া গাইবান্ধা জেলার ব্যবসা-বাণিজ্য এবং আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন,এ কারণেই শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে গণতন্ত্র এবং সংবিধানকে সমুন্নত রেখেছেন।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]