আগামীকাল বুধবার ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের সঙ্গে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতাদের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৩টায় অনুষ্ঠিত এই সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম ।
মঙ্গলবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও ১৪ দলের দপ্তর সমন্বয়ক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এমআইএস





