সাংবাদিক এবিএম মূসাকে শেষ শ্রদ্ধা জনিয়েছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বুধবার সন্ধ্যা আনুমানিক পৌনে ৮ টায় তিনি মোহাম্মদপুরের ৫/বি ইকবাল রোডে এবিএম মূসার বাসায় যান। সেখানে তিনি মূসার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
মূসার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান খালেদা জিয়া। রাত ৮টার পর বের হয়ে যান খালেদা জিয়া।
এসময় খালেদার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান,বিশেষ সহকারী সামসুর রহমান শিমুল বিশ্বাস,আল আমীন ডিউক,প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল প্রমুখ।
বুধবার বেলা সোয়া ১টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবিএম মূসা। পরে প্রবীণ এই সাংবাদিকের মরাদেহ মোহাম্মদপুরের ৫/বি ইকবাল রোডের নিজ বাসায় নেয়া হয়।
[b]ঢাকা, এমএইচ, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// জেএ[/b]