সরকারকে ‘দখলদার’ আখ্যা দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এজন্য সরকার আমাদেরকে সভা-সমাবেশ করতে দিতে চায় না। কিন্তু আমরাও পরিষ্কার ভাষায় বলে দিতে চাই এই অধিকার আদায় করে নিতে হবে। আর সে জন্য নেতাকর্মীদের জেগে ওঠার আহবান জানান তিনি।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় জনগণের রক্তের মধ্য দিয়ে এ সরকার ক্ষমতায় এসেছে। এখন জনগণের রক্তেই তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। সেজন্য দেশব্যাপী হত্যা,খুন শুরু করেছে।
বুধবার বিকালে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে গুম, বিচার বহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নিপীড়নের প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
র্যা ব-পুলিশকে ব্যবহার করে সরকার ক্ষমতায় টিকে আছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘এভাবে শেষ রক্ষা হবে না। আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পূনরুদ্ধার করা হবে।’
অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দেশব্যাপী হত্যা গুম অপহরণের জন্য শেখ হাসিনাকে দায়ী করেন।
মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
[b]মুন্সীগঞ্জ, এমএইচ,২৮মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
অধিকার আদায় করে নিতে হবে: মির্জা আব্বাস
সরকারকে ‘দখলদার’ আখ্যা দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এজন্য সরকার আমাদেরকে সভা-সমাবেশ করতে দিতে চায় না। কিন্তু আমরাও পরিষ্কার ভাষায় বলে দিতে চাই এই অধিকার আদায় করে নিতে হবে। আর সে জন্য নেতাকর্মীদের জেগে ওঠার আহবান জানান তিনি





