আগামী ৩১ মার্চ বেলা ১১টায় ঢাকা দক্ষিণ ও উত্তর (ডিসিসি) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বৈঠকে বসবে আওয়ামীলীগ নেতৃত্ত্বাধীন ১৪ দলীয় কেন্দ্রিয় নেতারা।
রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামীলীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ওই বৈঠকে সভাপতিত্ব করবেন ।
সিটি নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে। এজন্য ১৪ দলের প্রার্থী বাছাই ও নির্বাচনে জোটের করণীয় ঠিক করতেই এ বৈঠক আহবান করা হয়েছে।
এর আগে, আসন্ন সিটি নির্বাচনে বিএনপি না এলে এককভাবে নির্বাচন করার পক্ষে ছিল ১৪ দল। আর বিএনপি নির্বাচনে এলে জোটগতভাবে প্রার্থী দেওয়ার পক্ষে অনানুষ্ঠানিক সিদ্ধান্ত ছিল।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা উওর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
একে





