ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশরে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সভা জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এ সময় জাতীয় পার্টি-জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মো. মুজিবুল হক চুন্নু এমপি এবং অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি উপস্থিত ছিলেন।

দুই সিটি করপোরেশনের ভোট গ্রহণের জন্য ৩০ জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

এএস