ঢাকা সিটি নির্বাচনে উত্তরে ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে ‘মগ’ মার্কায় ভোট দেয়ার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ (ন্যাপ) মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ভোট দিয়ে নব্য ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অপশাসনের বিরুদ্ধে রায় প্রদান করেুন।
বুধবার সকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ২০ দলীয় জোট সমর্থিত ঢাকা দক্ষিনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ন্যাপ ঢাকা মহানগর দক্ষিনের সমন্বয় কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সিটি নির্বাচনে ২০ দলীয় জোট প্রার্থীর ব্যাপক গণসমর্থন পরিলক্ষিত হচ্ছে। সিটি নির্বাচনে ব্যাপক জনসমর্থন দেখে সরকার উন্মাদ হয়ে জোটনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রাণনাশের জন্য তার গাড়িতে হামলা ও গুলী চালানো হয়েছে।
তিনি বলেন, এখন দেশে কারো নিরাপত্তা নেই। গুম, খুন, হত্যা, সন্ত্রাস এখন নিত্য দিনের ঘটনা। এ সময় সালাহ উদ্দিন ও ইলিয়াস আলীর গুমের উদারহণ টেনে তিনি সন্ত্রাসমুক্ত ঢাকা গড়ার জন্য ঢাকাবাসীকে ২০ দলীয় জোট প্রার্থী মির্জা আব্বাসকে ‘মগ’ ও তাবিথ আউয়ালকে ‘বাস’ মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
ন্যাপ নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু‘র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কল্যাণ পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব এম.এম. আমিনুর রহমান, বিজেপি সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল মতিন সাউদ, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, মোড়ল আমজাদ হোসেন, নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু, কেন্দ্রীয় সম্পাদক মোঃ কামাল ভুইয়া, এস.এম. নুরুল আমিন, নগর নেতা মোঃ শামিম ভুইয়া, মোঃ বেল্লাল হোসেন, মোঃ আবুল কালাম সরদার প্রমুখ।
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ঢাকা আজ নোংরা আর আবর্জনার শহর। নারী নির্যাতন এখন প্রতিদিনের ঘটনা। মা-বোনদের নিরাপত্তার জন্যই এই ফ্যাসীবাদী সরকারের প্রার্থীর বিরুদ্ধে রায় দিতে হবে।
তিনি মির্জা আব্বাসকে ভোট দেয়ার অনুরোধ জানিয়ে বলেন, আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগকে দায়ী। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মোঃ শহীদুননবী ডাবলু বলেন, নিরপেক্ষ, অবাধ সুষ্ঠু এবং ভোটাররা নিবিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারলে বিজয় সুনিশ্চিত। নগরবাসী শুধু ভোট কেন্দ্রে যেতে পারলেই ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থীকে নীরব ভোট বিল্পবের মাধ্যমে বিশাল ব্যবধানে জয় পাইয়ে দিবেন।
এমকে





