৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস এবং ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কর্মসূচি সফল করার লক্ষে যুবলীগের সাথে এক যৌথসভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
শনিবার (২৭ ডিসেম্বর ২০১৪) বিকাল সাড়ে ৪টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের সভাপতি/সাধারণ সম্পাদক সভায় উপস্থিত থাকবেন।
উক্ত যৌথসভায় দলটির সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
এমআর/কেএইচ





