আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন বলেছেন, ৭৫’এর পর থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। এখন সময় এসেছে তাদের বিরুদ্ধে ঐকবদ্ধ হওয়ার। আমাদের বই ও পাঠ্যপুস্তকের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী সেমিনার কক্ষে মুজিব নগর দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ এবং ন্যাপ ভাসানী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, লন্ডন থেকে তারেক রহমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আর দেশে বসে তার মা খালেদা জিয়া এ ষড়যন্ত্রের কাজ পরিচালনা করছে। তারা এক সময় জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানায় আবার প্রথম রাষ্ট্রপতি বানায়। তারা ভুলে গেছেন যে এসব বক্তব্যের জন্য তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। অবশ্য তারা লেখাপড়া জানলে এ ধরনের বক্তব্য দিতেন না।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আর কত মিথ্যাচার করবেন? এখন দয়াকরে থামুন। এখন চুপ করুন ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করবেন না। আপনার ও আপনার ছেলের বিরুদ্ধে সাধারন জনগন তৈরী হচ্ছে, তারাই আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।
ন্যাপ ভাসানীর সভাপতি মোসতাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার এম আমিনুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
ঢাকা, এমআর, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর
রাজনীতি
পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস অর্ন্তভুক্ত করা প্রয়োজন: সাহার খাতুন