বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বিগত আন্দোলনে আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা সঠিক নির্দেশনা দিতে পারি নি এটি স্বীকার করে নিতে আমাদের কোনো দ্বিধা থাকার কথা নয়।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ছাত্রদল আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নোমান বলেন, তৎকালীন মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২৫ মার্চ রাতে বিদ্রোহ ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।
তিনি আরও বলেন, প্রেসক্লাবের চার দেয়ালে জুয়েল-হাবিবের মুক্তির জন্য কোনো আন্দোলন করলে লাভ হবে না। এজন্য সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়তে হবে।
বিএনপির এই নেতা ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রদল ঐকবদ্ধভাবে মাঠে নামলে হাসিনা সরকারের পতন নিশ্চিত। তাই সব ভেদাভেদ ভুলে গণতন্ত্র রক্ষার জন্য আগামী দিনে আন্দোলনে ঝাপিয়ে পরার আহ্বান জানান।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধূরী আবেদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শামছুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী, সহ-ছাত্রবিষয় সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ৯এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
রাজনীতি
বিগত আন্দোলনে দিক নির্দেশনার অভাব ছিল: নোমান
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বিগত আন্দোলনে আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা সঠিক নির্দেশনা দিতে পারি নি এটি স্বীকার করে নিতে আমাদের কোনো দ্বিধা





