বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময় করবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক নেতৃবৃন্দ।
শনিবার রাত ৮টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান টাইমনিউজবিডিকে এ তথ্য জানিয়েছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, মতবিনিময় সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে শিক্ষকদের করণীয় বিষয়ে আলোচনা হতে পারে।
এমএইচ/ এআর





