অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন থেকে যুক্তরাজ্যেই থাকবেন বলে শুনেছি।
জাতিসংঘের অধিবেশন এবং বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরে রবিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, খালেদা জিয়ার হরতাল-সহিংসতার কৌশল ব্যর্থ হয়েছে। তাই তিনি নতুন কৌশলে এগুচ্ছেন।
গত ৬-৭ বছর মার্কিন নীতি বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক ছিল না বলে উল্রেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও রাশিয়া- এ দুটি দেশের প্রতি মার্কিন নীতিতে বিরূপ মোনাভাব পোষণ করা হয়।
এতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে তেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে না। গত ৭ বছরে আমরা তা প্রমাণ করেছি।
আবুল মাল আবদুল মুহিত বলেন, মাকিন নীতি তাদের বিষয়; এটা নিয়ে বলার কিছু নেই।
ইআর





