হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তানে এ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছে।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনুষ্ঠানে প্রাধান অতিধি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

অনুষ্ঠানে সারা দেশের হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির সিনিয়র নেতাসহ বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

কেএ