মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০২তম বার্ষিকী আজ। ১৯১৭ সালের ৭ নভেম্বর রাশিয়ায় বলশেভিক পার্টির নেতৃত্বে শ্রমিক শ্রেণির রাষ্ট্র প্রতিষ্ঠা হয়।

এর মধ্য দিয়ে মানব সভ্যতার ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। এটি ‘অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব’ হিসেবেও খ্যাত।

রুশ বিপ্লবের বার্ষিকী উপলক্ষে বিভিন্ন দল ও সংগঠন কর্মসূচি নিয়েছে। সিপিবি আজ বিকেল ৫টায় রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আলোচনা সভা করবে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান পৃথক বিবৃতিতে রুশ বিপ্লবের ১০২তম বার্ষিকী উপলক্ষে শ্রমজীবী মানুষ ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এএস