জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী জামায়াতের আমীরের পুত্র রিফাত আবদুল্লাহ খানের শিক্ষাজীবন ধ্বংসের ষড়যন্ত্রের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

বুধবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, সরকার মাওলানা রফিকুল ইসলাম খানকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তার পরিবার, আত্মীয় ও আপনজনদের নানাভাবে হয়রাণি করছে। ২০ ফেব্রুয়ারি তার এস.এস.সি পরীক্ষার্থী পুত্র রিফাত আব্দুল্লাহকে পরীক্ষার হল থেকে গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতারের পর তৃতীয় দিন তাকে আদালতে সোপর্দ করে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়। ১৪ বছর বয়সী একজন ছাত্রকে লেখাপড়ার সুযোগ না দিয়ে তার শিক্ষাজীবন ধ্বংসের ষড়যন্ত্র গোটা জাতির উপর এক নির্মম আঘাত। যে সরকার তরুণদের শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি খেলে সে সরকার মানবতার দুশমন, দেশ ও জাতির দুশমন।

আগামী শুক্রবারে তার পরীক্ষার পূর্ব মুহূর্তে আজ আবারো তাকে ২ দিনের রিমান্ডে নিয়ে মূলতঃ তার শিক্ষাজীবন ধ্বংসেরই ষড়যন্ত্র করা হচ্ছে। একদিকে সরকারের শিক্ষামন্ত্রী পরীক্ষার জন্য মায়াকান্না কাঁদছে, অপর দিকে পরীক্ষার্থীদের হল থেকে গ্রেফতার করে রিমান্ডের নামে শিক্ষাজীবন ধ্বংসের ন্যাক্কারজনক ভূমিকা পালন করছে। আমরা এ জঘন্য অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে অবিলম্বে তার শিক্ষাজীবন ধ্বংসের চক্রান্ত বন্ধ করে এই মুহূর্তে তাকে মুক্তি দিয়ে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে রিফাত আব্দুল্লাহ খানকে পুনরায় রিমান্ডে নেয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল হালিম এবং সেক্রেটারী নূরুল ইসলাম বুলবুল।

কেএইচ