তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,যতবার বাংলাদেশের কথা আসবে ততবার পাকিস্তান আর ইংরেজদের কথা আসবে।গণতন্ত্রের বিপরীতে আসবে স্বৈরতন্ত্রের কথা, বাংলা ভাষার ইতিহাস ঘাটলে আসবে উর্দুর কথা। আর এখন আসছে জঙ্গিবাদের কথা।জঙ্গিবাদ গণতন্ত্রের হত্যাকারী।
রোববার সকাল ১১টায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৯ম থেকে ৬ষ্ঠ গ্রেডের (প্রথম শ্রেণি) কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারা উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।
এমই





