মঙ্গলবার (১৮ জুলাই) গাবতলী মাজার রোড ও শাহী জামে মসজিদ ঘুরে এমন চিত্র দেখা যায়। পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের একটাই দাবি নিত্যপণ্যের দাম কমানো ও নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া।

গাবতলীতে জাগো নিউজের সঙ্গে কথা হয় গুলশান থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন। তিনি বলেন, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যের দাম ঊর্ধ্বমুখী। তাই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।

যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুদ বলেন, বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আজকের পদযাত্রা।

এনএইচ