ইসলামী ছাত্রশিবিরের কারাবন্দী সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনকে  কোন কারণ ছাড়াই  কোর্ট হাজতে নিয়ে আসা হয়েছে।
সোমবার পল্টন থানার মামলায় চার্জ গঠনের জন্য তাকে আনা হয়েছে বলা হলেও এ মামলায় চার্জ গঠন করা হয়নি।
দেলাওয়ার হোসেনের আইনজীবী জানিয়েছেন, দেলাওয়ার হোসেনকে কাশিমপুর ৪ নম্বর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ঢাকা সিএমএম কোর্টে নিয়ে আসা হয়। পল্টন থানার ৪২(০১) ১৩ এবং ৪০(০২)১৩ মামলায় চার্জ গঠনের জন্য তাকে আনা হয়েছে বলে জানানো হয়। কিন্তু এ মামলায় সোমবার চার্জ গঠন করা হয়নি। তাকে কোর্ট হাজত থেকে আদালতেও উঠানো হয়নি।
তারা অভিযোগ করেন, কোন ধরণের স্বাস্থ্যসম্মত উপকরণ ছাড়াই তাঁকে আজ কোর্টে আনা হয়। ইতোপূর্বে চলাফেরা করতে অক্ষম হবার কারণে হুইল চেয়ারে করে তাকে কোর্টে আনা হলেও আজ হুইল চেয়ার ছাড়াই প্রিজন ভ্যানে করে আনা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে দেলাওয়ার হোসেনকে ধারাবাহিকভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হচ্ছে। দীর্ঘদিনের কারা নির্যাতনের ফলে এখনো হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারছেন না সাবেক এই ছাত্রনেতা ।  
কাশিমপুর ৪ নম্বর কারাগার থেকে যখন দেলাওয়ারকে কোর্ট হাজতে আনা হয়, তখন তিনি কোমর ও মেরুদন্ডের ব্যাথায় কাতরাচ্ছিলেন বলে আইনজীবীরা জানিয়েছেন।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]