র্যাব বিলুপ্তির পক্ষে লন্ডনে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় লন্ডনে দলের পক্ষে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর দিয়ে স্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
এসময় দেওয়া বক্তৃতায়, বিএনপির আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল দাবি করে তারেক বলেন, ‘এখন আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক তো দুরের কথা আইন প্রয়োগকারী বাহিনীই আজ আইনের শাসন ধ্বংসে মেতে উঠেছে।
অবিলম্বে র্যাব বিলুপ্তির আহবান জানান তিনি। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিযুক্ত করে তারেক বলেন, “নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের সাথে শুধু র্যাব সদস্যরাই নয়, শেখ হাসিনাও জড়িত।”
তিনি বলেন, ‘ঘটনা ঘটার সাথে সাথেই শামীম ওসমান যখন শেখ হাসিনার সাথে কথা বলে, তখনই বুঝতে হবে এর মধ্যে রহস্য আছে।
র্যাব বিলুপ্তি এখন সময়ের দাবি মন্তব্য করে তারেক বলেন, ‘জনস্বার্থ বিরোধী এই বাহিনী বিলুপ্তির দাবিতে সারা জাতি আজ ঐক্যবদ্ধ। এই আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘যারা আওয়ামী ক্যাডারদের ভয়ে এই আন্দোলনে শরিক না হয়ে ঘরে বসে থাকবেন, তারা চরম ভুল করবেন।’
গ্রেটার লন্ডনের ইলফোর্ডস্থ একটি ব্যাঙ্কুটিং হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজনে দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যও দিয়েছেন তারেক জিয়া।
[b]ঢাকা, ২৯ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
র্যাব বিলুপ্তিতে লন্ডনে বিএনপি'র স্বাক্ষর অভিযান
র্যাব বিলুপ্তির পক্ষে লন্ডনে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় লন্ডনে দলের পক্ষে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর দিয়ে
লন্ডনের সমাবেশ থেকে অবিলম্বে মেজর আখতারুজ্জামানের মুক্তি দাবি
ঢাকার বিমানবন্দরে প্রবাসীদের চরম হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন লন্ডনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের বক্তারা। মঙ্গলবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ ও দুইবারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি এবং বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি জানান।
কলকাতা ও লন্ডনে ১০ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক
ভারতের কলকাতা ও যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে পৃথক দুটি ঘটনায় ১০ বাংলাদেশি নাগরিক নিহত হওয়ায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রেখে গেলেন যে আবদার! ফের লন্ডনের পথে নায়ক কাঞ্চন
অসুস্থতার সঙ্গে লড়াই করছেন ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ ১৫ মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে চিকিৎসা চললেও এখনো আশানুরূপ সুস্থতা ফিরে পাননি এই অভিনেতা। এর মধ্যেই দেশে থাকা ও স্বজন-সতীর্থদের সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা থেকে গত ৩ আগস্ট কয়েক দিনের জন্য দেশে ফিরেছিলেন তিনি।
‘লন্ডন আর শিলংয়ে তো ছিলাম না, গুপ্ত বলেন কেন’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আপনাদের মতো লন্ডন আর শিলংয়ে যাইনি, এই মাটিতেই ছিলাম। তাহলে কেন গুপ্ত বলেন?’ প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরো বলেন, ‘আপনার চারপাশে মন্ত্রী-এমপি যারা আছেন, তাদের ভুল কথায় বিভ্রান্ত হবেন না।’
















