বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। সেখান থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।

রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের বাইরে শনিবার বিকালে মহিলা দলের নেতাকর্মী মোমবাতি জ্বালিয়ে এ প্রতিবাদ জানান।

এ সময় তারা ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘শেখ হাসিনা নিপাত যাক’, ‘অবৈধ হাসিনা মানি না, মানি না’ বলে বিভিন্ন স্লোগান দেন।

নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী রাশেদা জামাল ও কেন্দ্রীয় মহিলা দলের প্রচার সম্পাদক আয়েশা সিদ্দিকা মনি এ সময় উপস্থিত ছিলেন।

এতে আরও উপস্থিত ছিলেন- নাহার সুলতানা, তাসলিমা বেগম, রহিমা সেলিম, মায়াসহ মহিলা দলের নেতাকর্মীরা।

এ ঘটনার পরপরেই সেখান থেকে ৬ মহিলা এডভোকেটকে আটক করেছে পুলিশ।

এএইচ