সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসমাবেশ এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, আজকে পুলিশ বিএনপিকে সমাবেশ করার যে শর্ত দিয়েছে, সেখানে একটি শর্তে বলা হয়েছে সাজাপ্রাপ্ত ব্যক্তি মঞ্চে থাকতে পারবে না এবং তার বক্তব্যও প্রচার করতে পারবে না। কাকে বুঝিয়েছে তারেক রহমানকে? যিনি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করেছে।
গত ২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের যৌথ আক্রমণ, হামলা, নির্যাতন ও পাইকারি হারে গ্রেপ্তারের প্রতিবাদে জনসমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এমবি





