প্রায় পাঁচ মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর দেশে ফিরলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৫টায় কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরেন তিনি।

আ স ম আবদুর রব এর ব্যক্তিগত সহকারী মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসা শেষ করে অনেক আগেই দেশে ফেরার কথা ছিলো ওনার। কিন্ত ফ্লাইট জটিলতার কারণে আসতে দেরি হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আ স ম রবের সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী তানিয়া রব।

উল্লেখ্য, গত ৯ মে ভোর ৪টা ১০ মিনিটে কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে করে নিয়মিত রুটিন চেকআপের জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে স্বস্ত্রীক ঢাকা ছাড়েন আ স ম আবদুর রব।

এমবি