দেশের চলমান হরতাল, অবরোধ, নাশকতা বন্ধে রাজনৈতিক সমাধান চেয়েছে প্রবাসী সংগঠন ‘বাঙ্গালী কল্যাণ সমিতি’।
জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পর্তুগাল প্রবাসী রানা তাসলিম উদ্দিন।
রানা তাসলিম উদ্দিন বলেন- ‘হরতাল-অবরোধের কারণে আমাদের পর্যটন খাতে এবার মারাত্মক রকমের ধ্বস নেমেছে। টুরিজমের এই মৌসুমে ট্যুরিস্ট না আসায় দেশের যে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হলো তা পূরণ করা অসম্ভব।
গত ৪০ দিনে নাশকতায় যাদের প্রাণহানি হয়েছে তাদের ফিরিয়ে দেয়াও অসম্ভব। যারা অগ্নিদগ্ধ হয়েছেন তারাও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। কিন্তু যারা সুস্থ-অক্ষত আছেন তাদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার উপায় আছে?
তিনি বলেন-সরকারি দল, বিরোধীদল এবং অন্যসব দলের প্রতি প্রবাসীদের পক্ষ থেকে আমাদের আহব্বান-আমরা শান্তি চাই। আপনারা জনগণের জন্য দয়া করে সেই ব্যবস্থা করুন।’
দুনিয়ার কোনো সভ্য সমাজে আমাদের মতো নিকৃষ্ট রাজনৈতিক শিষ্টাচার নেই মন্তব্য করে রানা বলেন- ‘হরতাল-অবরোধ-সহিংসতায় গত এক মাসেরও বেশি সময় ধরে দেশজুড়ে যে তান্ডব চলছে তা নিয়ে আমরা প্রবাসীরা ভীষণ উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে প্রবাসীরা নাশকতার প্রতিবাদ শুরু থেকেই জানিয়ে আসছে।
তিনি বলেন, ‘বাংলাদেশে যখন যে সরকার ক্ষমতায় থাকেন তারা বেশ গর্ব করে বলেন- প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলে। বিরোধী দলসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কখনো এ বিষয়ে দ্বিমত করেননি। অর্থনীতিবিদ, এনজিও, ব্যবসায়ী সমাজ, নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ, সাধারণ মানুষ সবাই স্বীকার করেন বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের রেমিটেন্স অনেক বড় ভূমিকা রাখছে।
তাই আমাদের প্রবাসীদের দেশের প্রতি অবদান অক্ষুন্ন রাখতে রাজনৈতিক দলগুলোকে দ্রুত চলমান সহিংসতা ও সংকট নিরসনের আহ্বান জানাচ্ছি।’
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী দেওয়ান বজলু চৌধুরী ও বুষ্টান চৌধুরী, কানাডা প্রবাসী আহসান হাবিব সুমন প্রমুখ।
জেএ
রাজনৈতিক সংকটের সমাধান চায় প্রবাসীরা

এমএ,জেএ