শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, "সাতক্ষীরার ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মরহুম এডভোকেট শেখ আনসার আলীর স্ত্রী বেগম রোকেয়া আনসার, ইসলামী আন্দোলনের এক নিবেদিত প্রাণ ছিলেন। তিনি বাংলাদেশ
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালনের পাশাপাশি মহান জাতীয় সংসদ সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমৃত্যু তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে নিয়োজিত ছিলেন। তার দুনিয়াবি সকল সৎ ও মহৎকর্ম আল্লাহ কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক।
উল্লেখ বেগম রোকেয়া আনসার বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীতে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিমের ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ। এছাড়াও জানাজায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।
এমএম