ঐক্য-ইনসাফ- অধিকার এই মূলনীতিকে ধারন করে ২০২২ সালের ১লা মার্চ রাজনীতির মাঠে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এই দলটি। এক বছর পূর্তি উপলক্ষে এই দিনটিকে স্বরণ রাখতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্টির চেয়ারম্যান অ্যাড. এ কে এম আনোয়ারুল ইসলাম চান।

রাজধানীর পল্টনে পার্টির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভায় বিডিপির ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মো. মনির উদ্দিন মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পার্টির জেনারেল সেক্রেটারি মুহা. নিজামুল হক।

ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মো. আব্দুল ওয়াজেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্টির ভাইস-চেয়ারম্যান গাযী মুহাম্মদ আনোয়ারুল হক, যুগ্ম সম্পাদক তাসবীর লস্কর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল আলম ভূঁইয়া, আবু নাসের নুর নবী জনি, মহানগর উত্তরের সভাপতি মো আনোয়ার হোসেন, মহানগর দক্ষিণের সেক্রেটারি মো রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে পার্টির চেয়ারম্যান বলেন, ঐক্য-ইনসাফ-অধিকার মূলনীতির উপর প্রতিষ্ঠিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতৃত্বে সকল শ্রেণী-পেশা ও ধর্ম-বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হবার আহবান জানাচ্ছি।

“এসো গড়ি আমার দেশ, স্বাবলম্ভী বাংলাদেশ”- পার্টির এই স্লোগান উল্লেখ করে সবাইকে বিডিপিতে যোগদানের আবহান জানিয়ে পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশর সংবিধানকে সমুন্নত রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দলীয় ২৬ দফা ঘোষণা করে পার্টির চেয়ারম্যান বলেন, আমরা গত এক বছর সারা দেশে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছি। সরকারের কাছ থেকে কোনো বাধা পাইনি। কারন আমরা কাউকে শত্রু মনে করি না। সবাইকে নিয়েই এই রাষ্ট্র গড়তে চাই। বিডিপি নিবন্ধিত হবার পরে আমাদের ২৬ দফা নিয়ে সারা দেশের মানুষের সমর্থন আদায়ে বের হবো। আমরা জন সমর্থন নিয়ে এগিয়ে যাবো। কোনো হিংসাত্মক রাজনীতি করার জন্য বিডিপি জন্ম নেয়নি। স্বাবলম্ভী দেশ গড়তেই আমাদের আত্মপ্রকাশ বলে তিনি মন্তব্য করেন।

প্রধান বক্তা মুহা. নিজামুল হক বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা সারা দেশের পার্টির অফিস সচল আছে কিনা তা সরেজমিনে দেখার জন্য বিভিন্ন জেলা সফর করছি। তৃনমূল পর্যায়ের মানুষ আমাদের এই নতুন দলকে স্বাগত জানাচ্ছে। ইসির নির্দেশনা মোতাবেক আমাদের সকল শর্ত আমরা পূরণ করতে পারছি। যদি বাংলাদেশ একটি দলকেও নিবন্ধন দেয়া হয়, তাহলে বিডিপি সবার আগে নিবন্ধিত হবে বলে তিনি দৃঢ়তা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি

এমআই