প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অনুমদনের অপেক্ষায় রয়েছে মহানগর অাওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি।
গতকাল (বুধবার) কমিটি দেয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী স্বাক্ষর না করায় কমিটি ঘোষণা করা হয়নি। প্রধানমন্ত্রীর স্বাক্ষর পেলেই যে কোন সময় ঘোষণা করা হবে কমিটি।
অাওয়ামী লীগের দপ্তর সম্পাদক অাব্দুস সোবাহান গোলাপ এ তথ্য নিশ্চিন্ত করেছেন।
নতুন কমিটি ঘোষণার পর থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়েই চলছিল কমিটির কার্যক্রম।
এবছর এপ্রিল মাসের ১০ তারিখে অাবুল হাসনাতকে সভাপতি ও শাহ অালম মুরাদকে সাধারণ সম্পাদক করে দক্ষিনের কমিটি এবং রহমতউল্লাকে সভাপতি ও সাদেক খানকে সাধারণ সম্পাদক করে উত্তরের কমিটি ঘোষণা করা হয়েছিল।
এসএম





