শোকবাণীতে তিনি বলেন, “৪ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সাথে ইসলাম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ জন মৃত্যুবরণ করেছেন। আহত হয়েছেন আরো প্রায় অর্ধশত যাত্রী। অনেক সময় চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং অসতর্কতার কারণে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সতর্ক হওয়া উচিত। আমি মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত।
শোকবাণীতে তিনি আরো বলেন, এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মানুষের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি নিহতদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে নিহতদের উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। (প্রেস বিজ্ঞপ্তি)
এইচএন





