টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌরশহর এলেঙ্গাতে জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎ বার্ষিকী পালন করা হচ্ছে।
এ উপলক্ষ্যে রবিবার (৩১ মে) স্থানীয় এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দোয়া ও সারাদিন ব্যাপি দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। সকালে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান মতিন দুস্থ্যদের খাবার বিতরণের মাধ্যমে সারাদিন ব্যাপি কার্যক্রমের সূচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌরসভার মেয়র সাফি খান, প্যানেল মেয়র আব্দুল বারেক,গোহালিয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আলম তালুকদার,কালিহাতী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি তালুকদার, টাঙ্গাইল জেলা বিএনপি’র বিশেষ সম্পাদক নজরুল ইসলাম শোভা,এলেঙ্গা পৌর বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন বিষু,সাধারণ সম্পাদক চাঁন মাহমুদ সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কালিহাতী উপজেলা বিএনপি’র সদস্য মকবুল হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হালিমুজ্জামান লিটন,সদস্য আব্দুল বাতেন,এলেঙ্গা পৌর যুবদলের আহবায়ক হারুন অঙ্কুরসহ উপজেলা বিএনপি’র বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।
এসএইচ





