দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ ফোন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খোঁজ-খবর নিয়েছেন বলে বিএনপি যে প্রচারণা চালিয়েছে তা সম্পূর্ন মিথ্যা প্রমাণিত হয়েছে।
মায়া বলেন, বিএনপির এই নির্লজ্জ মিথ্যাচারের কারণে আজ থেকে খালেদার নাম হবে ‘ভূয়া’ ‘মিথ্যাবাদী’।তিনি বিশ্বের কাছে নিকৃষ্ট মানুষ হিসেবে দীক্ষিত হবেন। খালেদা জিয়া দেশের সম্মান নষ্ট করেছেন, দেশের মানুষকে ছোট করেছেন। এ কারনে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত।
রোববার বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্ব ইজতেমায় যাতে ধর্ম প্রান মুসল্লিরা আসতে না পারে সেই কারণে খালেদা জিয়া ন্যাককার জনক ভাবে অবরোধ চালিয়ে গেছেন। এতে খালেদার উপর আল্লাহর গজব নাযিল হবে বলে।
এমআর/এসএইচ





