বিএনপির অনেক নেতা মামলা থেকে নিজেদের বাঁচাতে এবং তাদের সম্পত্তি রক্ষা করতে আবারো ১/১১-র মতো ‘ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঘটাতে পরিকল্পনা আটছেন’- এমন আভাস মিলেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ওইসব নেতাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘একবার ক্ষমা করেছি, আরেকবার অপরাধ করলে রক্ষা করার লোক পাওয়া যাবে না। তৃণমূল নেতা-কর্মীরাও তাদের ছাড়বে না।’

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল’ নামের একটি সংগঠনের জেলা প্রতিনিধি সভা উপলক্ষে এর আয়োজন করা হয়।

এসএইচ