বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ইসি যে সরকারের ইচ্ছায় চলছে, সেনাবাহিনী নিয়ে সিদ্ধান্ত বদল তারই প্রমাণ। 

শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারে নেমে তোপখানা রোডে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মওদুদ আহমদ বলেন, সেনা মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। সেনাবাহিনীকে টহলে রাখার সিদ্ধান্ত তুলে নিয়ে তারা পুলিশ ও র‌্যাব দিয়ে নির্বাচন পরিচালনা করছে। 

আমরা মনে করি, সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত পরিবর্তন প্রমাণ করে যে, বর্তমান ইসি সরকারের ইচ্ছায় পরিচালিত হচ্ছে।

জেআই