ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে ২০ দলের মনোনীত কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মাওলানা সালেহ সিদ্দিকী লাটিম প্রতিকের সমর্থনে ব্যাপক গণসংযোগ, প্রচার বৈঠকে অংশগ্রহন করেন।
আজ মঙ্গলবার ভোর থেকে ঝিলপাড়, চেয়ারম্যানগলি, গ্রীণওয়ে, পূর্ব নয়াটোলা, ওয়্যারলেস গেট এলাকায় তিনি গণসংযোগ করেন।
গণসংযোগের সময় তার সাথে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক উপজেলা ভাইস- চেয়ারম্যান ড. হাবিবুর রহমান, এডভোকেট জিল্লুর রহমান, আব্দুল কাইয়ুম, আক্তার হোসেন,জাহাঙ্গীর আলম,সিদ্দিকুর রহমান, মুস্তাফিজুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সালেহ সিদ্দিকী সবার কাছে ৩৬ ওয়ার্ডকে “সবার জন্য বাসযোগ্য, নিরাপদ ও সমৃদ্ধ এলাকায়” পরিণত করা লক্ষ্যে লাটিম প্রতিকের জন্য ভোট চান। সকল বাধা উপেক্ষা করে লাটিম প্রতিকের পক্ষে প্রতিটি পাড়া- মহল্লায় ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি।
ইআর





