অবৈধ সরকার পাতানো ইউপি নির্বাচনের মাধ্যমে একদলীয় বাকশালের দিকে চূড়ান্ত পর্যায়ে এগিয়ে যাচ্ছেন বলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য ইঞ্জি. জেড.আই মোস্তফা আলী মুকুল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী এক যুক্ত বিবৃতি দেয়।

বিবৃতিতে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের আগেই বিনা ভোটে সরকারদলীয় সমর্থকরা নির্বাচিত হয়েছেন যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত।

ইউপি নির্বাচনে সরকারদলীয় সন্ত্রাসীরা বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলে বিভিন্নভাবে বাধা সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

প্রশাসনের নাকের ডোগায় বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যানরাও বিভিন্ন জায়গায় ইউপি চেয়ারম্যান মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে লাঞ্চিত হয়েছেন।

পুলিশ প্রশাসনের নিরবতার সমালোচনা করে বলেন, নেতৃবৃন্দ বলেন, এভাবে চলতে থাকলে পৌর নির্বাচনের মতো ভয়াবহ সংঘর্ষ ও অনাকাংখিত পরিস্থিতির সৃষ্টি হবে। যার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

অবিলম্বে গণদাবি মেনে নিয়ে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন দেওয়ারও জোর দাবি জানান। নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান সরকার ইউপি নির্বাচনের মাধ্যমে একদলীয় বাকশালের দিকে চুড়ান্ত পর্যায়ে এগিয়ে যাচ্ছেন।

এমবি