বাংলাদেশ জামায়াতে ইসলামী রমনা থানা পশ্চিমের উদ্যোগে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে মাহে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর মগবাবাজারে উক্ত কর্মসূচি পালন করা হয়েছে।
সংগঠনের মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও থানা আমীর মুহাম্মদ আতাউর রহমান সরকারের সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সেক্রেটারি আবু সাদের পরিচালনায় অনুষ্ঠিত কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন, ঢাকা মহানগরী উত্তরের ওলামা বিভাগের সভাপতি ড. মাওলানা আহসান হাবিব।
উপস্থিত ছিলেন, থানা কর্মপরিষদ সদস্য আকতার হোসেন ও আবু সাঈদ প্রমুখ।
অনুষ্ঠানে ২শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি, খেজুর বিতরণ করা হয়।
এসএম





