শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপিপন্থি পেশাজীবী নেতা সেলিম ভূঁইয়াকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। শনির আখড়ার এ কে ডিগ্রি কলেজ থেকে সেলিম ভূঁইয়াকে পুলিশ আটক করে।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ওসি অবণী শংকর কর। তবে কোন মামলায় সেলিমকে গ্রেফতার দেখানো হবে তা জানাতে চাননি তিনি।
জানা গেছে, এ কে ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম ভূঁইয়া শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকেই পুলিশ তাকে তুলে নিয়ে যায়।
জেআই





