সব সময় আলোচনার কেন্দ্রে থাকা সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী আবারও গান গাইলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁওয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মহসিন আলী।
সেখানে বক্তব্য দিতে গিয়ে রাজনৈতিক কথাবার্তা শেষে উপস্থিত জনতাকে নিজেই গান গেয়ে শোনানোর কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।
‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যা’এবং ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে...’দুটি গানের দুই-তিন লাইন গেয়ে শোনান তিনি।
শ্রোতারা মন্ত্রীকে আরও গান গেয়ে শোনানোর অনুরোধ করলে মন্ত্রী বাদ্যযন্ত্র দিতে বলেন। এরপর তিনি ‘আমি এক যাযাবর...’এবং ‘শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে...’গানটি গেয়ে শোনান।
এ সময় উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়েন এবং তারা হাততালি দেন।
এর আগে নিজের মেয়ের বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে কণ্ঠে সুর তুলেছিলেন মহসিন আলী।
ভিডিও লিংক:
http://content.jwplatform.com/previews/0UkvrR6V-nomIysVA
সূত্র: প্রথম আলো
জেডআই





