বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টায় তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

মাওলানা হাবিবুর রহমান ১৯৪৫ সালে সিলেটের গোলাপগঞ্জে এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম হয়।  তিনি সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন। 

প্রিন্সিপাল হাবিবুর রহমানের প্রতিষ্ঠিত সিলেটের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজীরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

এমবি