বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে শেরে বাংলা নগরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে দলের কয়েকশ নেতাকর্মী জিয়ার সমাধিতে পুষ্পমাল্য অর্পন করেন।
তারা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান উমর বীর উত্তম, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব ফজলুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
এবিএস





