জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া আন্দোলনের নামে যে আগুন সন্ত্রাস জনসাধারণের উপর চাপিয়ে দিয়েছে সে জন্য তার জায়গা হবে জেলখানায়।
সোমবার সন্ধ্যায় রাজশাহীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এক জনসভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধী ফাঁসির আসামীকে মন্ত্রী সভায় রাখে। সাকা চৌধুরীর রায় কার্যকর হবে, কিন্ত খালেদা জিয়া টু শব্দ করছেনা। তিনি প্রশ্ন রাখেন সাকা চৌধুরী খুনি ছিল না ? নিজামী খুনি না। তারা কী ধোঁয়া তুলসির পাতা।
মন্ত্রী আরও বলেন, জঙ্গীবাদের সাথে গণতন্ত্রের রাজনীতি চলতে পারে না, যুদ্ধপরাধী ও আগুন সন্ত্রাসের সাথেও কোন সংলাপ হতে পারে না।
বিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, চোরাগুপ্ত হামলার মধ্যে দিয়ে একজন বিদেশীকে হত্যা করতে পারো কিন্তু বাংলাদেশের পথকে নষ্ট করতে পারবে না। শেখ হাসিনা সরকারের বিকল্প কখনোই জঙ্গীবাদী আগুনসন্ত্রাসীর সরকার হতে পারে না।
তথ্যমন্ত্রী বলেন, চোরাগুপ্তা হামলা চালিয়ে সরকারকেও ক্ষমতাচ্যুত করা যাবেনা। খুনিদের সাথে যুদ্ধে নেমেছি যুদ্ধ করেই যাবো। যারা সংলাপের কথা বলছেন তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সংলাপের কথা বলার আগে যুদ্ধপরাধীদের বিচারের কথা বলুন। যেসব জঙ্গীরা মানুষ হত্যা করেছে তার গ্রেফতার ও বিচারের কথা বলুন। যে সন্ত্রাসীরা আগুন যুদ্ধ করে নিরিহ মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের গ্রেফতার ও বিচারের কথা বলুন।
নগরীর গণকপাড়া মোড়ে জেলা জাসদ সভাপতি এ্যাডভোটেক মজিবুল হক বকুর সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন, মহানগর জাসদ সভাপতি প্রদীপ মৃধা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাসুদ শিবলী, এ্যাডভোকেট মাসুম আহমদ টিপু ও বাঘা উপজেলার ভাইস চেয়াম্যান শফিউর রহমান প্রমুখ।
কেএইচ





